শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৫০ লাল সবুজের পতাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৫০ লাল সবুজের পতাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

আজ সকাল ১০ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ৫০ টি লাল সবুজের পতাকায় বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি পরবর্তী আলোচনা সভার আয়োজন করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। র‌্যালিটি নগরভবন থেকে শুরু হয়ে টাউন হলে শেষ হয় এবং সেখানে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তাঁদের আবেগময় অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করেছি। জাতির পিতার হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আর তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে পেয়েছি বিশ্বদরবারে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি। এ প্রাপ্তি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনন্দকে শতগুণে বৃদ্ধি করেছে।মেয়র আরো বলেন, আমাদের লক্ষ্য এখন চুড়ান্ত ধাপ- উন্নত দেশে হিসেবে প্রতিষ্ঠা। আমরা যদি উন্নত বাংলাদেশ গড়ার জন্য শপথ নিই এবং কর্মের মাধ্যমে তার প্রতিফলন ঘটাই, তবে আমাদের সুবর্ণজয়ন্তী উদযাপন সার্থক হবে।অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়মনসিংহ সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য এর পূর্বে সূর্যোদয়ের সাথে সাথে পাটগুদাম ব্রিজ সংলগ্ন স্মৃতি সৌধে এবং জয় বাংলা চত্বরে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিগণ পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও বিকেল ০৪ টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ০৭ টায় টাউন হল মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com