হাদী চকদার,টাঙ্গাইল:
আজ ২৬ ই মার্চ মহান স্বাধীনতা দিবস। এ বছর দেশে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ৫০ বছরে পা দিলো স্বাধীন বাংলাদেশ। আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্র।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্তরে ২৬মার্চ সকাল ৮ টায় শহীদ বেদী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পন করেন ভূঞাপুর উপজেলা প্রশাসন। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল সহ স্থানীয় অঙ্গ সংগঠন গুলো পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত অনুষ্ঠানে পতাকা উত্তোলন সহ বেলুন ও কবুতর উড়িয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সীমিত পরিসরে ভূঞাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ তানভীর হাসান ছোট মনির, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রনি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু সহ স্থানীয় নেত্রী বৃন্দ।
Leave a Reply