মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাবেক সভাপতি ব্লাটারের নিষেধাজ্ঞা ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছে ফিফা

সাবেক সভাপতি ব্লাটারের নিষেধাজ্ঞা ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছে ফিফা

ডেস্ক নিউজ:

সাবেক সভাপতি সেপ ব্লাটারের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। ঘুষ নেবার অভিযোগে নতুন করে এই শাস্তির মেয়াদ ছয় বছর আট মাস বাড়ানো হলো বলে এক বিবৃতিতে ফিফা নিশ্চিত করেছে।
একই মেয়াদে শাস্তি বাড়ানো হয়েছে ফিফার সাবেক সেক্রেটারি জেনারেল জেরোম ভালকেরও। আগের শাস্তি অনুযায়ী ব্লাটার ও ভালকের নিষেধাজ্ঞার মেয়াদ যথাক্রমে চলতি বছরের অক্টোবর ও ২০২৫ সালের অক্টোবরে শেষ হবার কথা ছিল। ফিফার এথিক্স কমিটি এই নিষেধাজ্ঞার পাশাপাশি দুজনকেই এক মিলিয়ন সুইস ফ্রাংক জরিমানাও করেছে।
৮৫ বছর বয়সী ব্লাটার ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ^কাপ ও ২০১৪ ব্রাজিল বিশ^কাপের পাশাপাশি ব্রাজিল কনফেডারেশন কাপ টুর্নামেন্টে ২৩ মিলিয়ন সুইস ফ্রাংক ঘুষ হিসেবে গ্রহন করেছিল বলে এথিক্স কমিটি অভিযোগ প্রমান করে। অন্যদিকে ব্লাটারের অত্যন্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন ৬০ বছর বয়সী ভালকে। ব্লাটারের ১৭ বছরের সভাপতি মেয়াদে ভালকেও প্রায় ৩০ মিলিয়ন সুইস ফ্রাংক অবৈধ ভাবে আয় করেছেন বলে অভিযোগ উঠেছে।
ফিফা জানিয়েছে ব্লাটার ও ভালকে কোড অব এথিক্স ভঙ্গের দায়ে শাস্তি ভোগ করছেন। নিজের অবস্থানের অবৈধ ফায়দা লুটে দূর্নীতির মাধ্যমে উপহার গ্রহনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তি প্রদান করা হয়েছে।
২০১৫ সালে এই অভিযোগের ভিত্তিতে ব্লাটারকে ফিফার সভাপতির পদ থেকে অপসারন করা হয। প্রথমদিকে ফিফা তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করলেও পরে তা কমিয়ে ছয় বছর করা হয়েছিল। আর ভালকেকে ১২ বছর নিষিদ্ধ করার পর আপিলের ভিত্তিতে তা কমিয়ে ১০ বছর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com