আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী অন্তর সাহা। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছেন। তার দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত যার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা।
তার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার’-এর পক্ষ থেকে সংগৃহীত সাড়ে ২২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিটে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাসের নিকট এ অর্থ হস্তান্তর করা হয়।
এ সময় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি মানবিক কাজে সদা সোচ্চার, এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতেও আমরা চেষ্টা করেছি অন্তর সাহার জন্য অর্থ সংগ্রহ করার।
তিনি আরোও বলেন, নাট্যকর্মীদের আন্তরিক সহযোগিতায় আমরা এ কাজ সম্পন্ন করাতে পেরেছি। আমরা অন্তরের দ্রুত রোগ মুক্তি কামনা করছি এবং সবাই অন্তরের জন্য দোয়া করবেন।
অর্থ স্থানান্তরকালে আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা রেনেসাঁ আহমেদ সায়মা, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সভাপতি অর্ক গোস্বামী, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর নাট্যকর্মীবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরা।
অন্তরকে সাহায্য পাঠানোর ঠিকানাঃবিকাশ,নগদঃ-01622-6768681 অথবা 01733875846
রকেটঃ 01622-6768681 অথবা 01733-878465
জনতা ব্যাংক একাউন্ট নং-100002277 257
Leave a Reply