শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে প্রয়াত জাহাঙ্গীর বিশ্বাস স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইলে প্রয়াত জাহাঙ্গীর বিশ্বাস স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলে প্রয়াত সাবেক মেয়র জাহাঙ্গীর বিশ্বাস স্মৃতি টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে সোমবার (৮ মার্চ) বিকালে ৫ টার দিকে। রাজনীতিবিদ জননেতা প্রয়াত সাবেক মেয়র জাহাঙ্গীর বিশ্বাস এর জন্মদিন উপলক্ষে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগ ও প্রয়াত জাহাঙ্গীর বিশ্বাস স্মৃতি সংসদ এর আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এর সুলতানমঞ্চ মাঠে ১৬ দলীয় ক্রিকেট টি- টুয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধন করেন সুযোগ্য নারী মেয়র আঞ্জুমান আরা।

সোমবার (২২ মার্চ) বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ মাঠে সদর উপজেলা ছাত্রলীগ ও জাহাঙ্গীর বিশ্বাস স্মৃতি সংসদ এর আয়োজনে এ টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা নড়াইল পৌরসভার সাবেক মেয়র প্রয়াত মোঃ জাহাঙ্গীর বিশ্বাস স্মৃতি ১৬ দলীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে তানহা ক্রিকেট ক্লাব ১৭ রানে লিজেন্ড মাশরাফী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বিকালে সমাপনি অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন প্রধান অতিথি সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। এ সময় জেলা পরিষদের সদস্য নাজনীন সুলতানা রোজী, রওশন আরা কবির লিলি, পৌর কাউন্সিলর মোঃ শরফুল আলম লিটু, যুবলীগ নেতা গাউছুল আযম মাসুম, মোঃ জাহাঙ্গীর কবির ইকবাল, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তোফায়েল সিকদার, মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের বড় ছেলে রিজভী বিশ্বাস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভুইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। তানহা ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান করে জবাবে লিজেন্ড মাশরাফি একাদশ ১০ ওভার ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। এ টুর্নামেন্টে জেলার মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে।

উল্লেখ্য , ২০২০ সালের ১৮ নভেম্বর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস ডেগু জ্বরে আক্রান্ত হয় এবং তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেয়া হয়। ২৫  নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com