কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
২৩ মার্চ ২০২১
নওগাঁর মহাদেবপুরে বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস এর পুনরায় প্রাদুর্ভাব ঘটায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দোকানপাট ও সাধারণ মানুষের মাক্স না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
মঙ্গলবার ২৩ মার্চ বিকেলে উপজেলা সদরের স্থানীয় বাসস্ট্যান্ড সহ বিভিন্ন দোকানপাট ও যানবাহনে অভিযান চালিয়ে মাক্স না পরার অপরাধে প্রতিজনের ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন মহাদেবপুর থানার সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তাৎক্ষণিক ভাবে অনেকেই সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন এর সচেতনতার লক্ষ্যে মাক্স না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করায় তার ভুয়সী প্রশংসা করেছেন। ###
Leave a Reply