বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোদির হয়ে পশ্চিমে শ্রাবন্তি,পূর্বে পায়েল

মোদির হয়ে পশ্চিমে শ্রাবন্তি,পূর্বে পায়েল

ডেস্ক নিউজ:

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির তুরুপের তাস টলিউড অভিনেতা-অভিনেত্রীরা। মুকুল রায়, রাহুল সিনহা, রথীন চক্রবর্তী, জগন্নাথ সরকার, টলিউডের রুদ্রনীল ঘোষ, ও অসীম সরকারের পর এবার বিজেপির তুরুপের তাস টলিউড ডিভা শ্রাবন্তী চ্যাটার্জী।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বেহালা পশ্চিম থেকে বিধানসভা নির্বাচনে লড়বেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পায়েল লড়ছেন বেহালার পূর্ব থেকে। যদিও এই কেন্দ্রের হয়ে লড়বার কথা ছিল শোভন চট্টোপাধ্যায়ের। কিন্তু পায়েলকে টিকিট দেওয়ার জন্য কার্যত বিজেপি ত্যাগ করেন তিনি। 
এর আগে টলিউড থেকে যশ দাশগুপ্ত টিকিট পেয়েছিলেন। তিনি হুগলীর চন্ডীতলা থেকে লড়বেন। এখন শ্রাবন্তীও টিকিট পেলেন। বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী প্রথমেই বলেছিলেন যে তিনি সোনার বাংলা গড়তে চান।
এছাড়াও তিনি সেদিন বলেন, মোদিজিকে ফলো করি, স্পিচ শুনি, ভালো লাগে, আপনাদের সাপোর্ট চাই, আমাদের বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে হবে৷
আর্ বললেন, সিনেজগতে কাজ করার জন্য যেমন সকলের ভালোবাসা পেয়েছেন ঠিক একইভাবে নতুন এই ইনিংসে সকলের ভালোবাসা আর আশীর্বাদ চাই।
এদিকে শ্রাবন্তীর প্রতিপক্ষও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২ মে ভোট অনুষ্ঠিত হবে। এবার দেখা পালা ভোটের মাঠে কতটা জনপ্রিয়তা প্রমাণ করতে পারেন শ্রাবন্তী। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com