মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা, অভিনয় করবেন যারা

সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা, অভিনয় করবেন যারা

ডেস্ক নিউজ:

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে এর কাজ। তবে করোনার কারণে আপাতত বন্ধ আছে এর শুটিং। গতকাল ক্রিকফ্রেনজি লাইভে তথ্যগুলো জানান সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘বায়োপিকের কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। গল্পটিও প্রায় প্রস্তুত ছিল। তবে করোনার কারণে এখন সবকিছু ঝুলে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সম্ভবত কাজ শুরু হয়ে যেত।’

এদিকে, সাকিব আল হাসানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে কে অভিনয় করবেন? তা নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেক ভক্তই জানিয়েছেন সাকিব ও তার পত্নী শিশির হিসেবে কে থাকতে পারেন! চেহারার মিল থাকায় শিশিরের জায়গায় প্রায় সবাই দেখতে চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। আর সাকিবের ভূমিকায় ইয়াশ রোহান ও জিয়াউল রোশানের ভোটই বেশি পড়েছে। রোহানের সঙ্গে সাকিবের চেহারার মিল ও রোশান নিজেও ক্রিকেট ভালো খেলায় তাদের নামটিই ঘুরে ফিরে এসেছে।
ক্রিকেটারদের বায়োপিক নতুন কিছু নয়। এর আগে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দীনসহ অনেক কিংবদন্তি ক্রিকেটাররা সিনেমাতে প্রদর্শিত হয়েছিলেন। তবে তাদের বেশিরভাগই নির্মিত হয়েছে ভারতে। এবারই প্রথম ক্রিকেটারকে নিয়ে তৈরি হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com