সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও করোনা আক্রান্তের সংখ্যা আবারো বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টাঙ্গাইল জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪ হাজার ৪১ জন। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৩হাজার ৭৬২ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৬৫ জন।
নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৬জন, টাঙ্গাইল সদরে ২জন, নাগরপুর উপজেলায় ১জন, দেলদুয়ার উপজেলায় ১জন, কালিহাতী উপজেলায় ২জন, মধুপুর উপজেলায় ১জন ও ধনবাড়ীতে ১জনসহ মোট আক্রান্ত ১৪জন। টাঙ্গাইল সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান-এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে করোনায় আক্রন্তের সংখ্যা বৃদ্ধি পেলেও জেলার বেশির ভাগ মানুষের মধ্যেই তেমন কোন সচেতনতা নেই, মানছেনা সামাজিক দূরত্বও। শতকরা দুই থেকে তিন মানুষে মাক্স ব্যবহার করছেন।
টাঙ্গাইল জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রতিদিনই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিটি উপজেলাতেই কাজ করে যাচ্ছে।
অপরদিকে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাক্স বিতরণ ও মাক্স ছাড়া চলাচলকারী অনেক লোককেই সচেতনতা সৃষ্টি ও জরিমানা করা হচ্ছে।
Leave a Reply