মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউনিয়ন পর্যায়ে মোবাইল ব্যাংকিং ভাতা প্রদান কার্যক্রম শুরু

ইউনিয়ন পর্যায়ে মোবাইল ব্যাংকিং ভাতা প্রদান কার্যক্রম শুরু

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলায় ১শ ১৮টি ইউনিয়নে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভাতা প্রদানের কার্যক্রম শুরু করেছে।

টাঙ্গাইল জেলায় ১২টি উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে যাতে অতি সহজে পায় সেদিকে লক্ষ্য রেখে ভাতা ভোগীদের মোবাইল ব্যাংকিং এর একাউন্ট করে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা মোবাইল ব্যাংকিং করে অতি সহজ করায় ভাতা ভোগীদের কাছে পৌছে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাতুলী ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

কাতুলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪শ বিধবা, ৬শ বয়স্ক ও ৫শ জন প্রতিবন্ধি ভোগীদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা গ্রহন করতে পারবেন।

এ ইউনিয়নে বয়স্ক ভাতা ভোগী মোঃ এরশাদ আলী ও জমিরন নেছা জানায়, আমাগো আর কষ্ট করে ব্যাংকে যেতে হবে না। ঘর বা বাড়িতে থেকেই মোবাইল ফোনের মাধ্যমে ভাতা গ্রহন করতে পারবো। বয়স্করা বেশী হাটতে চলতে পারে না, তাঁদের আরও বেশি সুবিধা হইছে এবং আমরা যারা যারা সরকারি ভাতা পাই, আমাদের সবাই অনেক সুবিধা হলো।

মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এ পদক্ষেপ নেওয়ায় গ্রামের অসহায় মানুষের সুবিধা হচ্ছে। ইউয়িন পরিষদ সচিব সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান জানায়, সরকারের মহৎ উদ্যোগ ইউনিয়নে ভাতা ভোগীদের জন্য এটি প্রধানমন্ত্রী গ্রামঞ্চলের মানুষের সেবার মানবৃদ্ধির জন্য এ উদ্যোগ নিয়েছেন। যা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের জন্য কল্যাণ বয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com