রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
আগৈলঝাড়া খাবার চাওয়াই ছিলো বৃদ্ধা মায়ের অপরাধ

আগৈলঝাড়া খাবার চাওয়াই ছিলো বৃদ্ধা মায়ের অপরাধ

লে ও তার স্ত্রীর কাছে দু’মুঠো খাবার চেয়ে না পেয়ে নিজের নামের বয়স্ক ভাতার টাকা চাওয়ার অপরাধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে একসময়ের স্বনামধন্য ব্যক্তি স্বর্গীয় সূর্যকান্ত ব্যাপারীর বৃদ্ধা স্ত্রী গেনোদা ব্যাপারীকে (৯৫)। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ার উপজেলার বারপাইকা গ্রামে।

ওই বৃদ্ধার শরীরে করোনা ভাইরাসের জীবাণু থাকার আশঙ্কায় প্রায় দুইমাস বসত ঘরে না রেখে বাহিরের একটি মন্দিরের সামনে রাখা হয় গেনোদা ব্যাপারীকে। খবর পেয়ে মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে নির্মম নির্যাতনের শিকার ওই বৃদ্ধা জানান, সোমবার দুপুরে দু’মুঠো খাবার চেয়ে না পেয়ে নিজের নামের বয়স্ক ভাতার টাকা চাওয়া তার পুত্র জগদীশ ব্যাপারী ও পুত্রবধূ শিখা রানী ক্ষিপ্ত হয়।

একপর্যায়ে পাষন্ড পুত্র ও তার স্ত্রী মিলে নির্মমভাবে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। কান্নাজড়িত কন্ঠে বৃদ্ধা গেনোদা ব্যাপারী বলেন, আমার মতো আর যেন কোন মায়ের সন্তান না হয়। এতো কস্টের চেয়ে ভগবান কেন আমারে নিয়ে যায়না, বলেই কেঁদে ফেলেন বৃদ্ধা গেনোদা ব্যাপারী। স্থানীয় বাসিন্দা বিভূতি মন্ডল, বাসুদেব সরকারসহ অনেকেই জানান, নির্যাতনের সময় বৃদ্ধার চিৎকারে তারা এগিয়ে আসলে জগদিশের স্ত্রী শিখা রানী তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয় এবং বিষয়টি কাউকে জানালে তাদের নামে মিথ্যা মামলা দেওয়ারও হুমকি প্রদর্শন করে।

এলাকাবাসী বৃদ্ধা গেনোদা ব্যাপারীর ওপর অমানুষিক নির্যাতনের সঠিক বিচারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত জগদিশ ব্যাপারীর সাথে স্থানীয় সংবাদকর্মীরা যোগাযোগ করার পর তিনি দম্ভো করে বলেন, বিষয়টি আমাদের পারিবারিক সমস্যা, এখানে কাউকে নাক গলাতে হবেনা। মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা, এখনই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com