সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে মুরগির সংকট, দাম চড়া

বোয়ালমারীতে মুরগির সংকট, দাম চড়া

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের বোয়ালমারীতে মুরগির চরম সংকট দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহে কেজিপ্রতি মুরগির দাম বেড়েছে প্রায় ১৫০ টাকা। পবিত্র রমজান মাসের আগে এরূপ মূল্যবৃদ্ধিতে ক্রেতারা হতাশ। 
পাকিস্তানি মুরগি খ্যাত ‘কক’ এখন বাজারে নেই বললেই চলে। কক মুরগি স্থানীয়ভাবে ‘সোনালী মুরগি’ নামে পরিচিত। মাসখানেক আগে এই সোনালী মুরগির দাম ছিল ১৮০ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ টাকা। তাও বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই। কয়েক সপ্তাহ আগে দেশি মুরগির দাম ছিল ৩০০ টাকা কেজি। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়।
বুধবার বোয়ালমারী পৌরসভা কাঁচা বাজারে অবস্থিত মুরগির দোকানগুলো ঘুরে দেখা যায়, অধিকাংশ মুরগির দোকানেই মুরগির সংকট। কক মুরগি একটি দোকান ছাড়া কোন দোকানেই নেই। 
এ সময় দোকানদার টেপু শেখ তার দোকানে ৭/৮টি কক মুরগি আছে বলে জানান। দাম কেজিপ্রতি ৩৩০ টাকা। 
তিনি আরো জানান, দাম চড়া হওয়ার কারণে ক্রেতা নেই।
আগামী মাস থেকে পবিত্র রমজান শুরু। তার আগেই মুরগির দাম আকাশচুম্বি হওয়ায় ক্রেতারা চরমভাবে হতাশ। 
এ ব্যাপারে বোয়ালমারী পৌর বাজারের আরেক মুরগি ব্যবসায়ী হাবিব মোল্যা জানান, ‘বাজারে কক মুরগির চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু এই জাতের মুরগি পাওয়া যাচ্ছে না।’
নাজমুল হক নামে এক ক্রেতা বলেন, ‘আমার বাচ্চারা কক এবং দেশি মুরগির মাংস পছন্দ করে। তাই প্রায়শঃই কিনতে হয়। কিন্তু বাজারে কক মুরগি নেই। বিক্রেতারা ভিন্ন এক প্রজাতির মুরগিকে কক বলে চালাচ্ছে। দেশি মুরগি বিক্রি করছে ৪৫০ টাকায়, যা অনেকেরই ক্রয়সীমার বাইরে।’ 
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুরগি ব্যবসায়ী বলেন, ‘২০ বছরের ব্যবসায়ীক জীবনে কখনো যে মুরগি বিক্রি করিনি এখন সেই মুরগি কক মুরগি বলে বিক্রি করতে হচ্ছে। অনেক ক্রেতাই কক মুরগি বাজারে না থাকায় এবং দেশি মুরগির দাম বেশি হওয়ায় মুরগি কিনছে না। এর ফলে মুরগির ক্রেতা কমে গেছে।’
উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের মুরগির খামারি রহমত বিশ্বাস বলেন, ‘আমার খামারে সব মুরগি হঠাৎ করে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়। এতে অনেক মুরগি মারা যায়। বাকি মুরগিগুলো অর্ধেক দামে বিক্রি করে দিয়েছি।’
এছাড়া পোল্ট্রি মুরগি আগে কেজিপ্রতি  ১০০-১১০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com