বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রকাশ্যে এক নারীকে নির্যাতন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রকাশ্যে এক নারীকে নির্যাতন


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের জন্য দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য অব্যাহত চাপ। মামলা তুলতে রাজি না হওয়ায় প্রকাশ্যে পেটানো হয়েছে এক নারীকে।স্বামীর পক্ষ নিয়ে মেয়েটির আপন চাচা-চাচী ও তাদের সন্তানেরা মিলে চালায় এ নির্যাতন। তা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এক যুবক। মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয় তোলপাড়। জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।স্বামীর বিরুদ্ধে দায়ের করা নির্যাতনের মামলা তুলে না নেয়ায় দিনদুপুরে এভাবেই পেটানো হয় গৃহবধু ইয়াসমিনকে।মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের ফুফতো ভাই পাভেলের সাথে দীর্ঘদিনের প্রেম-প্রণয়ের পর ২০১৮ সালে বিয়ে হয় ইয়াসমিনের। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য চাপ দেয় পাভেল।যৌতুক দিতে না পারায় শুরু হয় নির্যাতন। জোর করে গর্ভপাতও ঘটায় দুইবার। নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের নভেম্বরে স্বামীর বিরুদ্ধে মামলা করেন ইয়াসমিন। এরপর থেকেই মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে স্বামীর মামা ও ইয়াসসিনের আপন চাচা আনোয়ারুল ইসলাম।সস্প্রতি পাভেল গ্রেফতার হলে স্বামীর পক্ষ নিয়ে ইয়াসমিনের আপন চাচা-চাচী ও তাদের সন্তানেরা তাকে বাড়ি থেকে টেনেহিচড়ে বাইরে নিয়ে প্রকাশ্যে নির্যাতন চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে শুরু হয় তোলপাড়। নির্যানতকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী নির্যাতিতা ও স্বজনদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com