শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালীতে গৃহবধূ রহস্যজনক আত্মহত্যা!

পটুয়াখালীতে গৃহবধূ রহস্যজনক আত্মহত্যা!

আবদুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে মোসাঃ সুমাইয়া আক্তার (১৮) নামে এক তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক আত্নহত্যা করেছেন। 
২২ মার্চ সোমবার সকাল ১০টায় স্বামী কাওসার মৃধার বাড়ি দূর্গাপুর গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে।কাওসার ইটবাড়িয়া ইউনিয়নের মউজালি মৃধার ছেলে। তিনি ইটভাটায় কাজ করেন এবং সুমাইয়া খলিসাখালী ইউনিয়নের কালাম হাওলাদারের মেয়ে।
মৃত সুমাইয়ার শাশুড়ী ছেলুনা বেগম বলেন, কাওসার রাত ১১টায় বাসায় আসলে তাদের দুজনে মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষণ পর খাবার খেয়ে শুয়ে পরে কাওসার। সকালে আমি যখন সুমাইয়াকে ডাক দেই তখন দরজা খুলে দেখি সুমাইয়ার দেহ ঘরের আড়ার সাথে ওড়না প্যাচানো অবস্থায়। পরে ডাক চিৎকার দিলে ছেলে কাওসার ঘুম থেকে উঠে দেখে সুমাইয়ার গলায় ফাস দেয়া।এবিষয়ে নিহত সুমাইয়ার মামী মমতাজ বেগম বলেন, ওরা আমার বোনের মেয়েটাকে মেরে ফেলেছে। সুমাইয়ার মারা যাওয়ার খবরটা পর্যন্ত আমাদের দেয়নি কাওসারের পরিবার, আমরা পাশের বাসার লোকদের থেকে খবর পেয়ে আসি। সুমাইয়ার স্বামী কাওসার, শশুড় মউজালি মৃধা ও শাশুড়ি ছেলুনা বেগম এরা তিন জন মিলে আমার বোনের মেয়েটাকে গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খাঁন বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ সুমাইয়া আত্নহত্যা করতে পারে। কারন তাদের দুজনের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এছাড়া গলায় ফাস দিয়ে ওড়না জব্দ করা হয়েছে।তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com