রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতীয় উপহারের অ্যাম্বুলেন্স বেনাপোলে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতীয় উপহারের অ্যাম্বুলেন্স বেনাপোলে

নয়ন সরদার,শার্শা:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের প্রথম অ্যাম্বুলেন্স চালানটি রোববার বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলি এসে পৌঁছাবে। তবে ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন মোদী।
উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রোববার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যাক্রমে তাদের মাধ্যমে বাংলাদেশে আসবে। তিনি আরও জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্স গুলি বেনাপোলে এসে পৌঁছালে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com