সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীর বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে প্রার্থী হওয়ার অভিযোগ, বাতিলের দাবিতে দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

রাজাপুরে সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীর বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে প্রার্থী হওয়ার অভিযোগ, বাতিলের দাবিতে দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

মো. নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ 

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৩ নং সংরক্ষিত মহিলা পদের প্রার্থী জেসমিন আকতারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে প্রার্থী হওয়ার অভিযোগে প্রতিদ্ব›দ্বী দুই প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকেলে রাজাপুর সাংবাদিক ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন প্রতিদ্ব›দ্বী দুই প্রার্থী মোসাঃ ছালমা বেগম ও উম্মে মনিরা ইয়াসমিন। এ বিষয়ে ঝালকাঠি জেলা নির্বাচন অফিসেও লিখিত অভিযোগ দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে প্রার্থী উম্মে মনিরা ইয়াসমিন লিখিত অভিযোগে জানান, বড়ইয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা প্রার্থী জেসমিন আকতারের জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম পারুল বেগম কিন্তু তার মায়ের জাতীয় পরিচয়পত্রে নাম কহিনুর বেগম। প্রার্থী জেসমিন আকতারের ছোট বোন মোসাঃ স্বর্ণা আক্তার জাতীয় পরিচয়পত্রেও মায়ের নাম কহিনুর বেগম। তার মায়ের জাতীয় পরিচয়পত্রে নাম কহিনুর বেগম হওয়া সত্তে¡ও তথ্য গোপন করে নির্বাচনী হলফনামায় পারুল বেগম লিখেছেন। এছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত না হয়েও পেশা লিখেছেন শিক্ষকতা। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনী হলফনামায় এ ভুল, গড়মিল ও মিথ্যা তথ্য দিয়ে লিপিবদ্ধ হলফনামা দাখিল করা হলে মনোনয়পত্র বাছাইয়ের দিন ১৯ মার্চ এসব ত্রুটি-বিচ্র্যুতি দেখে রিটার্নিং অফিসার প্রার্থীতা স্থগিত রাখেন। কিন্তু রাত ৮ ঘটিকার দিকে অজ্ঞাত কারনে প্রার্থীতা বৈধ বলে ঘোষনা দেন রির্টানিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন। এ বিষয়ে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা বৈধ ঘোষণার সার্টিফাই কপি সংগ্রহ করে জেলা নির্বাচন অফিসে এসব ভুল ও গড়মিল তথ্য প্রদানের দায়ে জেসমিন আকতারের প্রার্থীতা বাতিলের জন্য আবেদন করেছেন। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উধ্বর্তন সকল কর্মকর্তাদের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আশুহস্তক্ষেপ কামনা করা হয়। এসব অভিযোগের বিষয়ে প্রার্থী জেসমিন আকতার জানান, এসব অভিযোগ তো জেলা নির্বাচন অফিসে দায়ের করেছেন তারা, এ বিষয়ে সেখানেই কথা হবে। জেলা নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সি জানান, অভিযোগের বিষয়ে শুনানী শেষে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com