মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের নড়াগাতি থানাধীন কাঠাদুড়া এলাকায় অভিযান চালিয়ে (৫০) পিছ ইয়াবাসহ একজন কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে মো: জীবন মোল্যা (২৫)নামে ওই যুকক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানাধীন কাঠাদুড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মো: জীবন মোল্যা (২৫) কে ,নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের, এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে এসআই নেওয়াজ মোর্শেদ,ও সঙ্গীয় ফোর্সসহ আসামীকে (৫০) পিছ ইয়াবাসহ আটক করেন। আটকৃত মানিক মোল্যা নড়াগাতী থানাধীন কাঠাদুড়া গ্রামের জাহিদ মোল্যার ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এই প্রতিবেদক কে জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply