শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে কৃষকলীগের প্রতিনিধি সভা

বোয়ালমারীতে কৃষকলীগের প্রতিনিধি সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা কৃষকলীগ কর্তৃক আয়োজিত বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারীতে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার বেলা সাড়ে ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ কৃষকলীগের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আব্দুল ওয়াদুদ। প্রধান ও বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আড. প্রদীপ কুমার দাস লক্ষ্ণ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান মৃধা রুকু ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com