সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জবির গণিত বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড.শরিফুল আলম

জবির গণিত বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড.শরিফুল আলম


এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি :


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. শরিফুল আলম। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গণিত বিভাগের অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল-এর চেয়ার হিসেবে নিযুক্তির মেয়াদ শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের  অধ্যাপক ড. শরিফুল আলমকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
নবনিযুক্ত চেয়ারম্যান  অধ্যাপক ড. শরিফুল আলম বলেন, ‘আমি সর্বপ্রথম বিভাগের অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা ও এর রক্ষণাবেক্ষণ করতে চাই। বিভাগে যে সব অব্যবস্থাপনা রয়েছে সেগুলো দূর করতে চাই।’
উল্লেখ্য, অধ্যাপক ড. শরিফুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও বুয়েট থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট শেষ করেছেন।
গতকাল ২১ শে মার্চ (রোববার) গণিত বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল আলম দায়িত্ব গ্রহণ করেছেন। উক্ত বিভাগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সাথে সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com