শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্বাসরোধে ট্রান্সজেন্ডার স্বর্ণালীকে হত্যা চেষ্টার অভিযোগ

শ্বাসরোধে ট্রান্সজেন্ডার স্বর্ণালীকে হত্যা চেষ্টার অভিযোগ

তাহিরপুর প্রতিনিধি::
২২ মার্চ ২০২১


মহুয়া আক্তার স্বর্ণালী নামে সুনামগঞ্জের তাহিরপুরে ট্রান্সজেন্ডার(তৃতীয় লিঙ্গ)কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে আশংকাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে ভিকটিমের বরাত দিয়ে পরিবারের লোকজন জানান, পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে উপজেলার সীমান্তজনপদ লাউরগড়ের হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানা এলাকায় বসবাস করে আসছিলেন তৃতীয় লিঙ্গের স্বর্ণালী।
ওখানকার স্থানীয় কয়েকজন যুবক বেশ কিছুদিন ধরেই তৃতীয় লিঙ্গের সংগঠনের সদস্য করার জন্য চাঁপ দিচ্ছিলেন স্বর্ণালীকে।
এরপর শনিবার রাতে তৃতীয় লিঙ্গধারী হিসাবে অজুহাত তৈরী করে লাউরগড় এলাকায় জাদুকাটা নদীর শুন্য রেখা বরাবর কয়লা উক্তোলনে বিজিবির নিকট তদবীর করার জন্য চাঁপ প্রয়োগ করেন যুবকরা স্বর্ণালীকে।
তদবীরে সায় না দেয়া ও সংগঠনর সদস্য না করায় সংক্ষুদ্ধ হয়ে যুবকরা রাত ৮ হতে সাড়ে আটটার দিকে স্বর্ণালীকে শারীরিক নির্যাতনের পর গলায় রশি লাগিয়ে শ্বাসরোধে হত্যা প্রচেষ্টা চালায়।
শনিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় আমরা মর্মাহত হয়েছি, অভিযুক্তদের বলেছি আহত স্বর্ণালীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করতে এবং বিষয়ুট দ্রুত নিষ্পক্তি করতে।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানিয়েছেন,পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করেছেন এরপর লিখিত অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com