মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাগেরহাটে ৬৩০ লিটার দেশি মদসহ আটক ২

বাগেরহাটে ৬৩০ লিটার দেশি মদসহ আটক ২


মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু ( বাগেরহাট)ঃ

বাগেরহাট পৌরসভার দশানীতে ৬৩০ লিটার দেশি মদসহ আল ইমরান শেখ (২৮) ও সরোয়ার হোসেন (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল।
শনিবার (২০ মার্চ) গভীর রাতে শহরের দশানী পূর্বপাড়া মেইন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এসব দেশীয় মদ জব্দ করা হয়।
আটক ইমরান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সাংকিভাঙ্গা গ্রামের ইসহাক আলী শেখেন ছেলে ও সরোয়ার শেখ পিরোজপুর জেলার নাজিরপুর গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে।
বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসাবাড়িতে গোপনে দেশি মদ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরুল ইসলাম ও দিপংকর মন্ডলের নেতৃত্বে দশানী পূর্বপাড়া মেইন রোড এলাকার মৃত আব্বাস উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৬৩০ লিটার দেশি মদসহ দুজনকে আটক করা হয়।
ওই বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে ইমরান ও সরোয়ার মদ বিক্রি করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com