আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ
ময়মনসিংহঃময়মনমিংহ জেলা গোয়েন্দা সংস্থার ওসি মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চরপাড়া ট্রাফিক মোড় থেকে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আমিন (২৫), মোঃ সাগর(২৪), মামুন (২২), শাকিল (২৫), আটক করে।অপরদিকে এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২০ মার্চ শনিবার ভালুকা থানাধীন স্কয়ার মাষ্টারবাড়ী থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সোহেল (২৩), জহিরুল ইসলাম (১৯), মোঃ হুমায়ুন কবীর (৩৩), আটক করে।
Leave a Reply