সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনাভাইরাস নিয়ন্ত্রণে টাঙ্গাইল জেলা পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

করোনাভাইরাস নিয়ন্ত্রণে টাঙ্গাইল জেলা পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধ করছে টাঙ্গাইল জেলা পুলিশ।

আজ রোববার (২১ মার্চ) দুপুর ২টার দিকে টাঙ্গাইল সদরের নিরালার মোড়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়াও জনসাধারণদের সচেতন করতে মাইকিং করা হযেছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, মো. শফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনাভাইরাসের টিকা গ্রহণের পর অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক ব্যবহার না করেই চলাচল করায় কয়েকদিন যাবত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

প্রধানমন্ত্রী নির্দেশনা ও আইজিপির নির্দেশে সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে। সারাদেশের মতো টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মানুষকে উদ্বুদ্ধ করছি।রাস্তাঘাট, হাট, বাজার, বাসস্ট্যান্ড, মসজিদসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে জনসাধারণদের সচেতন করছি।

তিনি আরও জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিরলস পরিশ্রম করছে। ভবিষ্যতেও করোণা নিয়ন্ত্রণে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com