মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জবি শিক্ষক থেকে ভিসি নিয়োগ দাবি শিক্ষক সমিতির

জবি শিক্ষক থেকে ভিসি নিয়োগ দাবি শিক্ষক সমিতির


জবি প্রতিনিধি :

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।
রবিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ্ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ভিসি নাই। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক উন্নয়নের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য থেকে উপাচার্য নিয়োগ করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।
গত ১৮মার্চ অধ্যাপক ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ শেষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিনকে চলতি উপাচার্য হিসেবে দায়িত্ব দেয়া হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত রাজধানীর এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১০৮জন অধ্যাপক আছেন। গ্রেড-১ পদমর্যাদায় আছেন ২৬জন। তাদের মধ্যে অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল পরবর্তী ভিসির জন্য নিজেদের মধ্যে এক ডজনের বেশি একটি নামের তালিকা ইউজিসি, শিক্ষা মন্ত্রনালয়সহ বিভিন্ন জায়গায় দিয়েছেন। এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডিন, সাবেক ডিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, নীল দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের নাম রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ্ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র অধ্যাপক রয়েছেন যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের সব কিছু জানেন। তাদের অনেকেই একাডেমিক ও প্রশাসনিকভাবে অনেক দক্ষ। তাদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান বয়স ষোল। কৈশোর ছেড়ে বিশ্ববিদ্যালয়টি যৌবনে পদার্পন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকেও অনেক সিনিয়র ও যোগ্য শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। এখনই সময় নিজেদের মধ্য থেকে ভিসি নিয়োগ দেয়ার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com