বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের কালিয়ায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নড়াইলের কালিয়ায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ 


নড়াইলের কালিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ইশা খানম নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার  (২১মার্চ) সকালে উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোঃ হামিদ মোল্যার মেয়ে।

পারিবারিক সূত্রে  জানা যায়, বাড়ির পাশের নলকূপ এর কাছে থাকা পানির পাত্রে রাখা পানিতে পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা ইশাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে ঐ পানির পাত্রে দেখতে পেয়ে দ্রুত নিকটবর্তী কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ শুভঙ্কর সাহা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি  থানার ওসি রোখসানা খাতুন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের  করা হয়েছে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com