শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনার ঈশ্বরদীতে ভুয়া পুলিশ গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে ভুয়া পুলিশ গ্রেপ্তার

পার্থ হাসান
পাবনা।
২১/০৩/২০২১

পাবনার ঈশ্বরদীতে পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাইদুল (৩২)।

শনিবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনয়িনরে আওতাপাড়া হাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাইদুল সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের আনিস মল্লিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইদুল নিজেকে পুলিশের এটিএসআই পরিচয় দিয়ে প্রায় দেড় মাস আগে ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানায় সেলুন দোকানী উজ্জ্বলকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেন। শনিবার সন্ধ্যায় আওতাপাড়া হাট এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে সবজি বিক্রতাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা চাইছিল। বিষয়টি সন্দেহ হলে পুলিশ কর্মকর্তা পরিচয় দেয়া সাইদুলকে আটক করে স্থানীয়রা। পরে ঈশ্বরদী থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার দুপুরে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, আটকের খবরে এলাকার আরো কয়েকজন ভুক্তভোগী তার চাঁদাবাজি ও প্রতারণার বিষয়টি থানাকে অবহিত করেন। এরপর তার হেফাজত থেকে পুলিশের ভুয়া ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে সেটি ভুয়া প্রমাণিত হয়। এঘটনায় সেলুন দোকানী উজ্জ্বল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সাইদুলকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com