শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন মাহমুদুর রহমান (৫০)।

নিহত মোটরসাইকেলের চালক মাহমুদুর রহমান দিনাজপুর শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং অলিম্পিক কোম্পানির টাঙ্গাইলের আর এম হিসেবে কর্মরত ছিলেন।

আজ রোববার (২১ মার্চ) সকাল ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এবিষয়ে, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল নিশ্চিত করেছেন।  এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল জানায়, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে মাহমুদুর রহমান কালিহাতী যাচ্ছিলেন।  বাগুটিয়া ব্রিজ পার হওয়ার পরেই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) তাকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com