আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
করোনার (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ (ধাপ) মোকাবেলায় স্বাস্থ্যবিধি/মাস্ক ক্যাম্পেইন শুরু করেছে জেলা পুলিশ, ময়মনসিংহ। ময়মনসিংহ মহানগরের পাটগুদাম এলাকায় আজ এ কমসূচির উদ্বোধন করেন ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঞাঁ, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়। পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, আশরাফ আলী, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, ময়মনসিংহ,নুরুজ্জামান খোকন, সভাপতি, সেচ্ছাসেবক লীগ, ময়মনসিংহ, মোঃ জাহাঙ্গীর আলম, সভাপতি, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টি, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কে আর ইসলাম, মমতাজ উদ্দিন, সভাপতি, ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি, আব্দুস সালাম, সভাপতি, ময়মনসিংহ জিলা মটর শ্রমিক ইউনিয়ন, ছানোয়ার হোসেন চানু, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জিলা মটর শ্রমিক ইউনিয়ন প্রমুখ। বক্তারা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান।নিয়মিত মাস্ক পরিধানের উপর গুরুত্ব দেন। এ সময় পথচারী,পরিবহন শ্রমিক,যাত্রী সহ সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।ক্যাম্পেইনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সঠিকভাবে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার করুন,নিজে নিরাপদ থাকুন,দেশকে সুরক্ষিত রাখুন।
Leave a Reply