মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন,নির্বাচন অফিস ও শরণখোলা থানার যৌথ উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের জনগন ও প্রার্থীদের সতর্ক করার লক্ষ্যে প্রতিটি হাটবাজারে পদসভা করেন উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাগন।
এসময় আচরন-বিধি ব্যাখ্যা করে এবংনির্বাচন কালিন সকল আচারন বিধি মান্য করার নির্দেশনা দেন প্রশাসনের কর্মকর্তাগন। এর বিপরীতে যদি কোন ব্যাক্তি আচারন বিধি লঙ্ঘন করে,ভোটারদের হুমকি-ধামকি সহ অপ্রীতিকর ঘটনা ঘটায় তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবে প্রশাসন।এসময় উক্ত মহড়া ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন,উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার, শরনখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান,ওসি তদন্ত মফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও সাধারণ জনগণ।
Leave a Reply