আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ
হত্যার অভিযোগের মামলা করায় ময়মনসিংহের ফুলপুরে দাফনের ৯ মাস ৫দিন পর এক কৃষকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। জানা যায়, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটার মাইজ পাড়া গ্রামের আব্দুল মান্নান (৪৮) সঙ্গে একই গ্রামের মইজ উদ্দিনের সাথে পল্লী বিদ্যুৎ সংযোগের তার টানানো নিয়ে গত ১ বছর আগে সংঘর্ষ হয়ে ছিল।গত ৭ই মার্চ ২০২০ইং তিরিখ সকাল ১১টায় প্রতিপক্ষরা দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙ্গে রক্তাক্ত করে মান্নানকে। পরে ময়মনসিংহ হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়িতে আসলে তিন মাস পর আবারও উপসর্গ দেখা দেয়। পরে ফুলপুর রংধনু জেনারেল হাসপাতালে গত বছরের ১৩ জুলাই হাতের অপারেশন করে। পরে তার হাতের অবস্থা ভালো না থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার সময় গোপালপুর নামক স্থানে এম্বুলেন্সে মারা যান তিনি।মারা গেলে ময়না তদন্ত ছাড়াই তার লাশ জানাজা শেষে দাফন করা হয়। এ ব্যাপারে নিহতের ছেলে মোঃ মোবারক হোসেন গত ১৪ জুলাই ২০ ইং তারিখে মইজ উদ্দিন গং এবং রংধনু জেনারেল হাসপাতালের মালিক মোঃ সুমন মিয়া, ম্যানেজার খলিলুর রহমানসহ ১০ জনকে আসামী করে ময়মনসিংহ আদালতে হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে।মামলা নং ৪৫৩, তারিখ ১৪-৬-২০ইং। এতে আদালতের অনুমতি ক্রমে গত ১৮ মার্চ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, ফুলপুর থানার সেকেন্ড অফিসার আঃ মোতালিব, তদন্ত অফিসার মোঃ মাহবুর আলম, উপস্হিতিতে আব্দুল মান্নানের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে প্রেরণ করেন।
Leave a Reply