মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ব‌রিশাল আইন ক‌লেজ পা‌চ্ছে নতুন নাম

ব‌রিশাল আইন ক‌লেজ পা‌চ্ছে নতুন নাম

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল আইন কলেজের (ল’ কলেজ) নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণে ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’ রাখা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯২তম সভায় নতুন নামকরণ অনুমোদিত হয়েছে।  গত বৃহস্পতিবার (১৮ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত  একটি অফিস আদেশ বরিশাল আইন কলেজের অধ্যক্ষের কাছে পৌঁছে।
অফিস আদেশে নাম পরিবর্তন বাবদ পাঁচ লাখ টাকা ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিতে বলা হয়েছে।  বরিশাল আইন কলেজের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, নাম পরিবর্তন সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি তারা পেয়েছেন।

এখন সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়া হবে। এরপর কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় নাম পরিবর্তন রেজুলেশন হবে।তারপর কলেজের সাইনবোর্ডসহ যাবতীয় কার্যক্রমে নতুন নামকরণ করা হবে।  ১৯৬৩ সালে বরিশাল আইন কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি দেশের অন্যতম প্রাচীন আইন কলেজ। বর্তমানে এ কলেজে অধ্যায়ন করছে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীর দিক থেকে বরিশাল আইন কলেজ দেশের সর্বোচ্চ বলে জানিয়েছেন উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com