শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে সন্ত্রাসীরা দুই’পা বিচ্ছিন্ন করে হত্যা করল আ.লীগ নেতা ছাবেরকে।

বাঁশখালীতে সন্ত্রাসীরা দুই’পা বিচ্ছিন্ন করে হত্যা করল আ.লীগ নেতা ছাবেরকে।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের পৈশাচিক ও নৃশংস আক্রমনে দুই’পা বিচ্ছিন্ন হয়ে গেল আওয়ামীলীগ নেতা ছাবেরের। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছাবের আহামদ।১৯ মার্চ’২১ ইং শুক্রুবার বিকাল সাড়ে ৩ টার সময় ঢাকার পঙ্গু হাসপাতালে দির্ঘ ১৮ ঘন্টা জমদূতের সাথে পাঞ্জা লড়ে অবশেষে জিবন প্রদীপ নিভে গেল আওয়ামীলীগ নেতা ছাবের আহামদের। নিহত সাবের আহামদের বাড়ি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খোন্দকার পাড়ায় মৃত আব্দুল মাবুদের পুত্র।ঘটনার বিবরনে প্রকাশঃ গতকাল ১৮ মার্চ বৃহস্পতিবার রাত ১০টায় পারিবারিক জমি সংক্রান্ত ঘটনার জের ধরে চাচাত ভাই দেলোয়ার হোসেন(৪৬), পিতা- মৃত মোজাহের আহামদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে পদ্মপুকুর পাড়ে আওয়ামী লীগ নেতা সাবের আহমদক,(৪৭) এলোপাতাড়ি কুপিয়ে তার দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেলে তিনি মারা যান। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবীরের সাথে সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত সাবের আহামদের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং-২৬। হত্যা মামলার অন্যতম অাসামী দেলোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ হাসান(১৯)কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি।ছাবের আহামদের মৃত্যুতে এলাকার মানুষ শোক ও ক্ষোভে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com