শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির সহায়তা প্রদান

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির সহায়তা প্রদান


ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:


পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান। তারা নগদ টাকা, খাদ্য সামগ্রী সহ ঘর নির্মাণে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টায় ক্ষতিগ্রস্থদের পাশে ছুটে যান উপজেলা চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল হামিদ মাস্টার। তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা দেন ক্ষতিগ্রস্থদের। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ২টি তাঁবু, ১৩টি কম্বল, ১৩টি পরিবারকে চাল, ডাল, তেল, লবন, সুজি, চিনিসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন তিনি। সেইসাথে ক্ষতিগ্রস্থদের পানি সরবরাহের জন্য একটি সাবমারসিবল পাম্প স্থাপন করে দেয়ার ঘোষণা দেন। এছাড়া কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান আতিক তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান আতিক, ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নবীর উদ্দিন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, ৫ নং ইউপি সদস্য আফসার আলী।
অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম শুক্রবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন। তিনি এ সময় ঘর নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে ঢেউটিন এবং প্রতি বান্ডিল টিনের জন্য নগদ তিন হাজার টাকা প্রদানের আশ^াস দেন। এর আগে বৃহস্পতিবার তিনি তাৎক্ষনিকভাবে শুকনো খাবার বিতরণ করেন।
একইদিন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। তিনি ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে ৩০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। এ সময় পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান বিশ্বাস উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার তাৎক্ষনিকভাবে ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নবীর উদ্দিন মোল্লা নগদ ৯ হাজার টাকা প্রদান করেন ক্ষতিগ্রস্থদের সহায়তায়। এছাড়াও এলাকার সামর্থবান ব্যক্তিরা ইতিমধ্যে অর্ধ লক্ষাধিক টাকা সহযোগিতা করেছেন।
এদিকে, এখনও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। অন্যের বাড়িতে চলছে তাদের থাকা-খাওয়া। নেই পড়নের কাপড়-চোপড়। সবার সহযোগিতায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com