শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় নির্বাচনী সহিংসতায় আহত-২৫

শরণখোলায় নির্বাচনী সহিংসতায় আহত-২৫


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পৃথক দুটি সহিংসতায় ৯ জন নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১নম্বর সোনাতলা ও ৫নম্বর উত্তর সাউথখালী ওয়ার্ডে প্রদ্বি›দ্বী মেম্বর প্রার্থীদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পরবর্তী সহিংসতা এড়াতে দুটি ওয়ার্ডেই পুলিশি টহল জোরদার করা হয়েছে।সোনাতলা ওয়ার্ডের মেম্বর প্রার্থী মো. জাহাঙ্গীর হাওলাদারের অভিযোগে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে তার কর্মী এমাদুল ঘরামী এবং প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও বর্তমান মেম্বর শফিকুল ইসলাম ডালিমের সমর্থক হাবিব ফকিরের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাটি হাবিব ফকির ফোনে জানালে ডালিম মেম্বরের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দা, লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তার ৯জন কর্মীকে রক্তাক্ত জখম করে। অপরদিকে, উত্তর সাউথখালী ওয়ার্ডের বর্তমান মেম্বর সাইফুল ইসলাম হালিম শাহ জানান,  সকাল ১০টার দিকে প্রতিদ্ব›দ্বী প্রার্থী আল-আমীন খানের শতাধিক কর্মী-সমর্থক মিছিল নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ি ভাঙচুর করে এবং কর্মীদের এলোপাতাড়ি পিটিয়ে আট জন নারীসহ তার ১৪ জন কর্মীকে আহত করে। এঘটনায় প্রতিদ্ব›দ্বী প্রার্থী আল-আমীন খানের এক নারী ও এক পুরুষ সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। এব্যাপারে সোনাতলা ওয়ার্ডের বর্তমান মেম্বর শফিকুল ইসলাম ডালিম জানান, তার কর্মী হাবিব ফকিরকে জাহঙ্গীরের লোকজন মারধর করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। হামলার ভয়ে তাদেরকে হাসপাতালে না পাঠিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ওই দুটি এলাকাতেই পুলিশ টহলে রয়েছে। এব্যাপারে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com