শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো চাটমোরের যমুনা রানী সরকার এর হত্যার রহস্য

জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো চাটমোরের যমুনা রানী সরকার এর হত্যার রহস্য


ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:


পাবনার চাটমোহরে যমুনা রানী সরকার কে হত‌্যার দায়স্বীকার করেছেন ছেলে স্বপন কুমার সরকার । মাদকের জন‌্য টাকা চেয়ে না পাওয়ায় ছেলে মাকে বালিশচাপায়  হ‌ত‌্যা করেন ।
আজ শুক্রবার (১৯ মার্চ) দুপুরে  আদালতে তিনি এই দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এই তথ‌্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, আদালতে দোষস্বীকারের আগে পুলিশের কাছে তার মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন।  পরে বাড়ির পাশের বাগানে গিয়ে ঝুলিয়ে রাখার চেষ্টায় ব্যর্থ হয়,  পরে গাছের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে রেখে চলে যান।
আমিনুল ইসলাম বলেন, যমুনা রানী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় ডাকঘরে তার বেশ কিছু টাকা গচ্ছিত রয়েছে। স্বপন মাঝেমধ্যেই টাকার জন‌্য মাকে মারধর করতেন।  স্বপন  এরআগে মাদক মামলায় জেল খেটেছেন।তিনি আরও বলেন, নিহত যমুন  রানী সরকারের আরেক ছেলে রতন সরকার মুসলিম সম্প্রদায়ে বিয়ে করে ধর্মান্তরিত হয়ে বাড়ির পাশেই ভাড়া বাড়িতে থাকেন।  তাকেও আটক করা হয়েছিল। এরপর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ‌্য যে, গত  ১৮ মার্চ (বৃহস্পতিবার) সকালে  পাবনা চাটমোহর পৌরসভার দোলং মহল্লার মৃত গোসাই সরকারের বাড়ির পাশ থেকে তার স্ত্রী যমুনা রানী সরকারের লাশ উদ্ধার করেন প্রতিবেশীরা। এরপর  তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটায় রাতেই নিহতের মেয়ে সরস্বতী রানী কুন্ডু বাদী হয়ে থানায় হত‌্যা মামলা দায়ের করেন।  এরপর রাতে যমুনা রানী সরকারের ছেলে স্বপন কুমার সরকার ও রতন কুমার সরকারকে আটক করে পুলিশ।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com