মোঃ হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইল কালিয়া থানাধীন বাঁশগ্রাম বাজার এলাকা থেকে ৪ টি মাদক মামলার আসামীকে (৫০) পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শুক্রবার ১৯ (মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে মো: তোফায়েল শেখ নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানাধীন বাঁশগ্রাম বাজার হইতে ৪ টি মাদক মামলার আসামী মো: তোফায়েল শেখ (২৫), পিতা: মো: আকছেদ শেখ, গ্রাম:চাচুড়ী,থানা:কালিয়া, জেলা:নড়াইল কে ,নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের, এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে এসআই নেওয়াজ মোর্শেদ,এ এসআই শরীফ ও সঙ্গীয় ফোর্সসহ আসামীকে (৫০) পিছ ইয়াবাসহ আটক করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এই প্রতিবেদক কে জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply