আবদুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী কলাপাড়ায় স্বামীর যৌতুক দাবীতে স্ত্রী নির্যাতনের দায়েরকৃত মামলায় সাময়িক বরখাস্ত টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু কারাগারে। জানা গেছে, কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু র তৃতীয় স্ত্রী মোসাঃ ফাতেমা আক্তার এর নিকট ১০ লাখ টাকা যৌতুক দাবীতে শারীরিক মানসিক নির্যাতন করে।নির্যাতন সহ্য করতে না পেরে ফাতেমা আক্তার বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামী শ্বশুড়ের বিরুদ্ধে একটি যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় স্বামী সৈয়দ মশিউর রহমান শিমু ও শিমুর বাবা সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা ১৮ মার্চ বৃহস্পতিবার সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সৈয়দ মশিউর রহমান শিমু জামিনাবেদন নামঞ্জুর করে জেল কারাগারে প্রেরন করেছেন। অপর দিকে শিমুর বাবা সাবেক টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান কোক্কাকে অর্ন্তবর্তিকালিন জামিনে মুক্তি দিয়েছেন। সৈয়দ মশিউর রহমান শিমু কিছুদিন আগে কলাপাড়া বীরমুক্তিযোদ্ধা শাহআলমহাওলাদারকে মারপিট করে। শাহাআলম এর দায়েরকৃত মামলায় দীর্ঘদিন জেল হাজতে ছিলেন। বীরমুক্তিযোদ্ধার মামলায় চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে স্হানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Leave a Reply