মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
কুবির হল সংলগ্ন জঙ্গলে আগুন

কুবির হল সংলগ্ন জঙ্গলে আগুন


কুবি প্রতিনিধিঃ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অভ্যন্তরীণ জঙ্গলে  আগুন লাগার ঘটনা ঘটেছে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ মার্চ ২০২১)  বিকেল ৪.৩০ মিনিটে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মধ্যবর্তী ঘন জঙ্গলে এ আগুনের সূত্রপাত হয়।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সিকিউরিটি গার্ড আবু হানিফ জানায়, আমি ৪.০০- ৪.৩০ এর  দিকে  হলের পশ্চিম দিকে আগুনে পোড়ার শব্দ ও গন্ধ পেয়ে বেরিয়ে এসে দেখি  দত্ত হল ও বঙ্গবন্ধু হলের মধ্যবর্তী জায়গার ঘন ঝোপঝাড় থেকে ধোয়া বের হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাফর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে এসে আগুন দেখলে ফায়ার সার্ভিসকে ফোন দেন। এ ব্যাপারে তিনি বলেন, প্রতি বছরই একবার না একবার এরকম আগুন লাগার ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রশাসন একেবারেই উদাসীন। 
আগুন নেভানো শেষে ফায়ার সার্ভিসের লিডার জনাব বিল্লাল হোসেন বলেন, আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের সূত্রপাত সেরকম হয়নি। তার আগেই নেভানো গিয়েছে। এছাড়া, ঘটনাস্থলে এসে আমরা পুরো জায়গাটি পর্যবেক্ষণ করেছি।  আর আগুন লাগার সম্ভাবনা নেই।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন  বলেন, আগুন লাগার ঘটনা শোনার পর আমি লোক পাঠিয়েছি। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এ ব্যাপারে আমরা তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com