মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ২ জেএমবি সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ২ জেএমবি সদস্য গ্রেফতার


মোঃওয়াদুদ হোসেন ঃ ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক,৩ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (২৫) নামের দুই জেএমবি সদস্যকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার রাতে জেলার রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুজন আপন সহদর ও ওই এলাকার আজাহার আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ হেডকোয়ার্টার্স ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশ রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ এর নেতৃত্বে বুধবার গভীর রাতে রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রামের জেএমবির সামরিক বিবাগের পুরাতন সদস্য এমদাদুল ও শহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই উপজেলার পদমপুর (উমরাডাঙ্গী) গ্রামের সাদ্দাম (২৮) এর বসতবাড়ী থেকে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক,৩ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় আসামী সাদ্দাম হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। 
এসময় পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতরা জেএমবির সামরিক বিভাগের সক্রিয় সদস্য। তাদের জেএমবির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ ছিল এবং যেখান থেকে তাদের গ্রেফতার করা হয় সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেএমবির সদস্যরা একত্রিত হতো । পরে তারা সামরিক কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাণীসংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ২টি মামলা রজু হয়েছে এবং আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com