শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুন্দরবনের কচিখালিতে ইঞ্জিন চালিত নৌকা ও ফাঁদসহ চার হরিণ শিকারি আটক

সুন্দরবনের কচিখালিতে ইঞ্জিন চালিত নৌকা ও ফাঁদসহ চার হরিণ শিকারি আটক


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্যের পক্ষিরদিয়া চর থেকে দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। তাদের বিরুদ্ধে বন্যপ্রানি সংরক্ষন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে প্রেরন করেছে বন বিভাগ।  আটককৃতরা হচ্ছে, বরগুনা জেলার তালতলি উপজেলার সকিনা গ্রামের মোঃ হারুন মুসুল্লির পুত্র মোঃ এনায়েত মুসুল্লি (৩৭), মোঃ শাহ আলম হাওলাদারের পুত্র আউয়াল হাওলাদার (২০), সোনাঘাটা গ্রামের মোঃ আতাহার শিকদারের পুত্র মোঃ ফরহাদ শিকদার (২১) ও আঃ রহিম শিকদার (৪০)। বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা তাদের আওতাধীন পক্ষিরদিয়া চরে অভিযান চালিয়ে ওই চার হরিণ শিকারিকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ইঞ্জিন চালিত দুইটি নৌকা, তিনশত ফুট নাইলনের ফাঁদ, দুইটি চিংড়ি ধরা জালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ওই দিন রাতে উদ্ধারকৃত মালামাল জব্দ করে শিকারিদের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটকৃতদের বিরুদ্ধে বন্যপ্রানি সংরক্ষন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com