স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে এক হতদরিদ্রর বসতঘর আগুনে পুড়ে ছাই। বৃহস্পতিবার ১৮ মার্চ দুপুর ৩ টার সময় আগুনের সূত্রপাত ঘটে।
বাড়ির মালিক মো: চুন্নু খাঁ পিতাঃ উতার উদ্দিন খাঁ,এই প্রতিবেদককে জানায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে তিনি আরো বলেন আমরা গরীব মানুষ সরকারি জায়গাতে থাকি ও সরকারি রাস্তার পাশে এই ঘর ছিলো আমাদের সম্বল আমার ঘরের ভিতরে অনেক কষ্ট করে কিছু মালামাল করেছিলাম সেগুলা পুড়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।এতে করে আমার দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরিবারের লোক রাতে ঘুমানোর মত জায়গা টুকু নেই এখন।
এদিকে খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি টিমে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে, লোহাগড়া ফায়ার স্টেশন অফিসার মো: মাসুদ রানা বলেন দুপুর ৩ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু দুটো ঘর পুড়ে গেছে তাতে পরিবারের দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply