শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহরে ভয়াবহ আগুনে ১২টি পরিবার নি:স্ব

চাটমোহরে ভয়াবহ আগুনে ১২টি পরিবার নি:স্ব

পার্থ হাসান
পাবনা
১৮-০৩-২০২১

পাবনার চাটমোহর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ৩৭টি ঘর। আগুনে শুধু তাদের ঘরই পোড়েনি, আগুনের সাথে পুড়েছে ১২টি পরিবারের সব স্বপ্ন। নি:স্ব পরিবারগুলো অবস্থান করছে খোলা আকাশের নিচে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে দমকল বাহিনীর দেয়া তথ্য মতে, ২১টি ঘর পুড়ে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার হোগলবাড়িয়া গ্রামের কৃষক আওয়াল প্রামানিকের বসতঘরে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশাপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে পরস্পর লাগোয়া ঘর হওয়ায় বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘর মিলিয়ে ৩৭টি ঘর পুড়ে যায়। আগুনে ঘরসহ ঘরের ভেতরে থাকা নগদ টাকা, ফসলাদি, মোটরসাইকেল, আসবাবপত্র, পোশাক সবকিছু পুড়ে গেছে। কোনো কিছু ঘর থেকে বের করার সুযোগ পায়নি কেউ। তাদের ক্ষতির আশঙ্কা প্রায় অর্ধকোটি টাকা।

ডিবিগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আফসার আলী জানান, ক্ষতিগ্রস্থদের মধ্যে পাট ব্যবসায়ী নান্টু প্রামানিকের ৩টি ঘর, ১টি মোটর সাইকেল, নগদ ৩ লাখ টাকাসহ আসবাবপত্র, আয়নাল প্রামানিকের ১টি ঘর, শাহেদ আলীর ৩টি ঘর, জায়দুল ইসলামের ৩টি ঘর, জাকিরুল ইসলামের ৩টি ঘর, আফজাল হোসেনের ২টি ঘর, আফান আলীর ৪টি ঘর, আব্দুর রশিদের ৫টি ঘর, জয়নাল আবেদীনের ৬টি ঘর, বাকিবিল্লাহর ৩টি ঘর, বাবুল হোসেন ওরফে বাবু মিয়ার ২টি ঘর এবং আব্দুল লতিফের ২টি ঘর পুড়েছে।

চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মইনুর রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আয়নালের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্থদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, আগুনে ১৬টি বসতঘর, ৪টি রান্নাঘর, ১টি গোয়াল ঘর সম্পূর্ন পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, আগুনে পুড়ে গেছে ক্ষতিগ্রস্থদের সব স্বপ্ন। কেউ কোনো কিছু ঘর থেকে বের করতে না পারায় ঘর ও ঘরের ভেতরে থাকা সবকিছুই পুড়ে গেছে। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্থরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান ও পাবনা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল হামিদ মাস্টার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর থাকার জন্য তাবু দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া প্রতিটি পরিবারের পাশে দাঁড়াতে তিনি সহযোগিতার আশ^াস দিয়েছেন।
#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com