বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিদায় নিলেন জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান

বিদায় নিলেন জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান


জবি প্রতিনিধি :


দ্বিতীয় মেয়াদ পূর্ণ করে বিদায় নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বুধবার (১৭ মার্চ) জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জবি গনিত বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন ও জবির অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন তিনি।
এ বিষয়ে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘আমি বিদায় নিয়েই একসাথে চলে এসেছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার। নতুন ক্যাম্পাসের বাউন্ডারি তৈরি, মাটি পরীক্ষাসহ কাজ শুরু করার জন্য যা করার দরকার আমি করেছি। সবকিছুই সেট করা আছে এখন সৎ ও দক্ষ কেউ এসে চাইলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দ্রুত অব্যাহত রাখতে পারবে।’

নতুন মেয়াদে উপাচার্যের দায়িত্ব দেয়া হলে দায়িত্ব নেবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে সরকারকে বলে দিয়েছি আমাকে দায়িত্ব দেয়া হলেও আমি দায়িত্ব নেবো না। তৃতীয় মেয়াদে একই বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার নজির কোথাও নেই। নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাই না।’
গত আট বছরে তার প্রাপ্তির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার দ্বারা কার উপকার হয়েছে আর কার অপকার হয়েছে সেটা তারাই বলবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’
জানা যায়, গতকাল নিজ দফতর থেকে অধ্যাপক ড. মীজানুর রহমান বিদায় নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নানা মহল তার কাজের প্রশংসা, আলোচনা ও সমালোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com