মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

কুবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত


আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ


নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। 
বুধবার (১৭ মার্চ) সকাল ১০ টায় কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে র‍্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কাটা হয়।
এ সময় উপাচার্য বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী মিলে এক হয়ে তিন বছর আগে আমরা স্বপ্ন দেখেছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের মধ্যে একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তা বাস্তবায়ন হতে যাচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
 তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একদিনে তৈরী হয়নি। তিলে তিলে তৈরী হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, সোনালী অতীত ইতিহাসকে সোনালী বাস্তবে পরিণত করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, আজ বঙ্গবন্ধুর জন্মদিন। ভূ-রাজনীতি ও মানুষের অধিকার আদায়ে তিনি সততা ও সচেতনতার সহিত স্বাধীকার আন্দোলন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা সবাই মিলে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এই হোক আমাদের অঙ্গীকার।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড.মো.শামিমুল ইসলাম, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। 
এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন এবং প্রায় ৫০ জন এতিম শিশু ও মসজিদের অবস্থানরত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com