শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ১২০ ফুট লম্বা কেক তৈরির রেকর্ড প্রতিবন্ধী যুবকের

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ১২০ ফুট লম্বা কেক তৈরির রেকর্ড প্রতিবন্ধী যুবকের

পার্থ হাসান
পাবনা।
১৭/০/২০২১

পাবনার ঈশ্বরদীতে প্রতিবন্ধী এক যুবকের আন্তরিক প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছে ১২০ ফুট দৈর্ঘ্যের বিশালাকৃতির সুদৃশ্য একটি কেক। কেকটির ওজন ৮০০ পাউন্ড। ওই যুবকের দাবি, তাঁর তৈরি কেকটি রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় কেক হিসেবে।

আজ বুধবার রাত ৮টায় জাঁকজমকপূর্ণ আয়োজনে কেকটি আনুষ্ঠানিক কেটে মুজিব শতবর্ষের ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করবেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরনকোলার আলহাজ ক্যাম্প বাসিন্দা এই যুককের নাম মো. হিরক আহমেদ। তাঁর একটি হাত নেই। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মমত্ববোধের টানে তিনি নিজ খরচে ব্যতিক্রমী বিশালাকৃতির কেকটি তৈরি করেছেন। মুজিব জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে সবাইকে উপহার দিতে ‘শামসুর রহমান শরিফ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ’ মাঠে রাতে কেকটি কাটা ও প্রদর্শনীর আয়োজন করেছেন।

বিশাল কেকটি দেখতে দুপুরে পর থেকে দুর দুরান্তের মানুষ এলাকায় ভিড় জমাচ্ছেন।

হিরক আহমেদ জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কেকটি তৈরি করেছি। তিনি বলেন, “আমি ক্ষুদ্র একটি ব্যবসা করি। আমার সামর্থ্য নেই বড় আয়োজন করার। তবু নিজের গচ্ছিত কিছু অর্থ দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

শামসুর রহমান শরিফ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আরিফুল শরীফ রাজা বলেন, এই কলেজ প্রাঙ্গণে কেকটি কাটা হচ্ছে- যা সত্যিই গর্বের। ইতিপূর্বে ৮০ ফুট দৈর্ঘ্যের কেক দেখা গেলেও এটি এ যাবতকালের দেশের সবচেয়ে বড় কেক হবে বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৭ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় পথশিশুদের জন্য ডিপ্লোমা কোম্পানি ৬২০ পাউন্ডের একটি কেক তৈরি করেছিল। যেটি ছিল দেশের সবচেয়ে বড় কেক তৈরির রেকর্ড। ঈশ্বরদীর প্রতিবন্ধী যুবক হিরক আহমেদ ৮০০ পাউন্ডের কেক বানিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com