শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধুর জন্ম‌দিন উপল‌ক্ষে ব‌রিশা‌লে ” সাই‌কেল র‌্যা‌লি”

বঙ্গবন্ধুর জন্ম‌দিন উপল‌ক্ষে ব‌রিশা‌লে ” সাই‌কেল র‌্যা‌লি”

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) বিকেল ৪টায় বরিশাল নগরের জিলা স্কুল মোড় থেকে এ সাইকেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
উদ্বোধন শেষে মেয়র নিজে শিশু-কিশোর-বৃদ্ধসহ সকল বয়সী মানুষকে সঙ্গে নিয়ে সহস্রাধিক বাইসাইকেল নিয়ে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের করেন। কয়েক কিলোমিটার দৈর্ঘ্যের এ র‌্যালিতে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর লোগো সংবলিত সাদা টি শার্ট পরে বাইসাইকেল নিয়ে স্বতস্ফূর্তভাবে অংশ নেন।
সাইকেল যাত্রা নগরের পুলিশ লাইন রোড, বাংলাবাজার রোড, আমতলা পানির ট্যাংকি রোড, সিঅ্যান্ডবি রোড, চৌমাথা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বিএম কলেজ রোড, নতুনবাজার, হাসপাতাল রোড, জেলখানার মোড়, সদর রোড হয়ে পুনরায় জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষ মেয়রের নেতৃত্বে এ সাইকেল যাত্রাকে স্বাগত জানান।
আগামী ৩০ মার্চ বিকেল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী লোগোর সর্ববৃহৎ মানব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com