মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জবি গনিত বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন

জবি গনিত বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন


এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি :


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গনিত বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ (বুধবার) সকাল ১১:০০ ঘটিকায় গনিত বিভাগে থার্মেক্স গ্রুপ-এর অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন অধ্যাপক ড. মীজানুর রহমান  । 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল।
জানা যায়, ২০১৯ সালের শেষের দিকে গণিত বিভাগ কতৃক আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপ-এর সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আবদুল কাদির মোল্লা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীর আবেদনের প্রেক্ষিতে আলহাজ্ব আবদুল কাদির মোল্লা বিভাগে ৫০ টি আধুনিক কম্পিউটার সহ সর্বমোট ৫০ লক্ষ টাকা খরচ করে একটি উন্নত মানের কম্পিউটার ল্যাব ও একটি সেমিনার কক্ষ তৈরি করে দেবার প্রতিশ্রুতি দেন। 
জবি গনিত বিভাগের নব- নির্মিত অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ গুলো হলো, কম্পিউটার ল্যাবরেটরী ও সেমিনার কক্ষ এবং দুইটি শ্রেণীকক্ষ, কম্পিউটার ল্যাবরেটরী ও কনফারেন্স রুমের সংস্কার ও আধুনিকায়ন। 
 উক্ত উদ্বোধনী অনুষ্ঠান আরো  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন কমিটি আহবায়ক ড. সরোয়ার আলম ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন কমিটি  সদস্য সহযোগী অধ্যাপক  ড. সিদ্ধার্থ ভৌমিক সহ গনিত বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com