শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন


মোঃওয়াদুদ হোসেন ঃ ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হচ্ছে। বুধবার (১৭ মার্চ) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে সকালে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হয়। সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর মুর‌্যাল ও মুজিববর্ষ চত্বরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার প্রত্যয়ে শতভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির পাশাপাশি বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, জেলা আ.লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজ জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ.লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।
পরে জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) চত্বরে ফেস্টুন, বেলুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণ, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে ডিসি পর্যটন পার্কে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সন্ধায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com