বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কাটা, আতশবাজি উৎসব, সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কাটা, আতশবাজি উৎসব, সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৬ মার্চ রাত ১১ টায় কলাবাগান ক্রীড়া চক্রের সন্মুখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা অ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ এক ও অভিন্ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উদযাপন করছে। মুক্ত মনে মুক্ত ধারায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে অপেক্ষমাণ জাতি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছে বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের এই দিন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ দিন। আমাদের জীবদ্দশায় আমরা এই দিবস পেয়েছি। আমরা ধন্য, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়বই গড়বো। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতন হতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব, এই হোক আমাদের শপথ।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু।
১৭ মার্চের প্রথম প্রহরে ০০ঃ০১ মিনিটে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করে সংগঠনের নেতাকর্মীরা। পরে আতশবাজি ফুটিয়ে এবং ফানুস উড়িয়ে উৎসব আনন্দে মেতে উঠে অসংখ্য নেতাকর্মী। নেতাকর্মীদের গগনবিদারী শ্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com