শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরাজগঞ্জে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদন্ড


আনিছুর রহমান আমিন ,সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জের ৯ মাস বয়সী শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে মুক্তা খাতুন (২২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। 
পরে একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। মামলা সুত্রে জানা যায়, ২০১৭ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মুক্তা খাতুনের সঙ্গে পাশের জোতপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এর মধ্যে ২০২০ সালের ২৮ এপ্রিল আব্দুল্লাহ আল মামুন ধান কাটতে নওগাঁ যান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এর জের ধরে মুক্তা খাতুন রেগে গিয়ে ওইদিন রাতে তাঁর শিশু সন্তান মাহমুদুল্লাহ মাহিমকে মুখে টেপ পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যান। 

এ ঘটনায় শিশুটির বাবা স্ত্রীকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। শিশু হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুক্তা খাতুনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। এই মামলা দীর্ঘ শুনানী শেষে বিচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com